ঊচ্চ আদালতে বিচারিক আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করে করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রোববার আদালতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এ সময় সুপ্রীম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব দাবি করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারিক আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: