আদালত

অবরোধ কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

হাইকোর্ট
হাইকোর্ট

অবরোধকে কেন অসাংবিধানিক এবং হরতালের উপর আইনগত বিধি-নিষেধের ক্ষেত্রে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের বেঞ্চ এ রুল জারি করে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ আর দফায় দফায় হরতালে যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তার চিত্র তুলে ধরে জনস্বার্থে অবরোধ-হরতালে সহিংসতা রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত মাসে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়।

এ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ অবরোধকে কেন অসাংবিধানিক এবং হরতালের উপর আইনগত বিধি নিষেধের ক্ষেত্রে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

এ সময় ব্যবসায়ীদের পক্ষের আইনজীবী ইমতিয়াজ মঈনুল ইসলাম বলেন, যৌক্তিক সময় না দিয়ে হরতাল আহবান কেন অবৈধ ঘোষণা করা হবে না, অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীদের ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ব্যবসায়ীদের মতো কেন সুযোগ দেয়া হবে না সহ বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

এফবিসিআইসহ ব্যবসায়ীদের ৪টি শীর্ষ সংগঠনের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করা হয়।

সরকার এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলসহ ৪৮ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ