আদালত

ধর্ষণের পর শিশু হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

বগুড়া
বগুড়া

বগুড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন : শহরের নিশিন্দারা এলাকার সবুর মিয়ার ছেলে বিদ্যুৎ এবং জিল্লাল মিয়ার ছেলে রবিউল।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ স্থানীয় ফকিরউদ্দিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে যায় নিশিন্দারা এলাকার খোরশেদ হোসেনের মেয়ে খুশি।

পরে এলাকার ওই দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের পর হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রাখে।

বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধারের পর ঘটনার দিনই খুশির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে বগুড়া সদর থানার এসআই ফুয়াদ তদন্ত শেষে বিদ্যুৎ ও রবিউলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ