মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোনার রাজাকার কমান্ডার ওবায়দুল হক ওরফে আবু তাহের ও রাজাকার আতাউর রহমান ননীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ সোমবার এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে।
তাহের ও ননীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনায় ১৫ জনকে অপহরণের পর হত্যা, ৪০০ থেকে সাড়ে ৪৫০ বাড়ির মালামাল লুটপাট, অগ্নিসংযোগসহ ৬টি অভিযোগ আনা হয়েছে।
গত ২০১৩ সালে ৬ জুন এ দুই আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গতবছর ১১ ডিসেম্বর প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: