জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছেন তার আইনজীবীরা।
মঙ্গলবার বিশেষ আদালতে এ আবেদন করেন তারা। আগামীকাল বুধবার শুনানি হবে বলে জানা গেছে।
গত ২৫ ফেব্রুয়ারি দুর্নীতির এই দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মামলার শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ওই দিন এ মামলার আরেক আসামি বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাজির করারও নির্দেশ দেয় আদালতের।
বিগত ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা প্রায় ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।