আদালত

অভিজিৎ হত্যাকাণ্ড: ১০ দিনের রিমান্ডে ফারাবী

ফারাবী
ফারাবী

লেখক-ব্লগার অভিজিৎ রায়কে ফেইসবুক ও ব্লগে হত্যার হুমকিদাতা ব্লগার শফিউর রহমান ফারাবীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার এ আদেশ দেয়া হয়।

গতকাল (সোমবার) ফারাবী অভিজিৎকে হত্যার হুমকি দেয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

এর আগে সকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফারাবীকে গ্রেপ্তার করা হয়েছে।

মুফতি মাহমুদ খান আরো বলেন, উগ্রবাদিদের পক্ষে বিভিন্ন সময় কার্যক্রম পরিচালনাকারী ফারাবী বই বিক্রির ওয়েবসাইট রকমারি ডটকম থেকে অভিজিতের বই সরিয়ে ফেলতেও হুমকি দিয়েছিলেন।

এদিকে, এক ব্রিফিংয়ে এ হত্যা মামলার যথাযথ তদন্ত করে দ্রুত দোষীদের চিহ্নিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরেই অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে আসছিল ফারাবী।

গত বছরের ৯ ফেব্রুয়ারি ফারাবী ফেইসবুকে এক পোস্টে অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে আসলেই তাকে হত্যা করা হবে। শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকেও হত্যার হুমকি দিয়েছিলেন এ ফারাবী।

গত ২৬ ফেব্রুয়ারি বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রীর ওপর হামলায় চালায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ