আদালত

খালেদার গ্রেপ্তারি পরোয়ানার আদেশ প্রত্যাহার, আবেদনের শুনানি ১২ মার্চ

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ প্রত্যাহার চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি আগামী ১২ মার্চ পর্যন্ত মুলতবি করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

গত ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

পরে এ আবেদনের সম্পূরক হিসেবে বিচারিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে আবেদন করা হয়। এতে দুর্নীতির মামলা দুটির বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রুল জারির আরজিও জানানো হয়।

সেইসঙ্গে এ রুল বিচারাধীন থাকার সময় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়েছে আসামিপক্ষ। এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ