আদালত

জয়কে অপহরণ ষড়যন্ত্রে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার পরিবারের সদস্যদের অপহরণ করে বড় ধরনের ক্ষতির ষড়যন্ত্রের অংশ হিসেবে একজন এফবিআই এজেন্টকে ঘুষ প্রদানে জড়িত থাকার দায়ে একজন বাংলাদেশীসহ দু’জনকে কারাদণ্ড দিয়েছে।

সাজাপ্রাপ্ত বাংলাদেশির নাম রিজভী আহমেদ সিজার (৩৬)। সে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টির বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে।

আদালত সিজারকে ৪২ মাস এবং ঘুষদানে মধ্যস্থতাকারী মার্কিন নাগরিক জোহান থালের (৫১)কে ৩০ মাসের কারাদণ্ড দেয়।

মার্কিন বিচার বিভাগ জানায়, জেলা জজ ভিনসেন্ট এল ব্রিকেটি বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেন।

তারা উভয়েই আদালতের কাছে নিজেদের অপরাধ ও ষড়যন্ত্রের কথা স্বীকার করে।

আদালতের কাছে দেয়া স্বীকারোক্তিতেই অভিযুক্তরা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনার কথা জানান।

রিজভী আদালতে দেয়া তার স্বীকারোক্তিতে জানায়, বিএনপির ঊচ্চপর্যায় থেকেই নির্দেশে এফবিআইয়ের একজন এজেন্টকে ৫ লাখ ডলার ঘুষের প্রতিশ্রুতি দিয়ে জয়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল।

থালের ও সিজার উভয়েই স্বীকার করে যে, ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ২০১২ সালের মার্চ মাসের মধ্যে সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে এফবিআইর কাছে থাকা তথ্য পাচার করে দেয়ার জন্য এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সঙ্গে তারা ৫ লাখ ডলারে চুক্তিবদ্ধ হন। মার্কিন বিচার বিভাগ জানায়, এই চুক্তির আওতায় এফবিআই’র কাছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড়ছেলে, লন্ডনে পলাতক তারেক রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর অর্থপাচারের যেসব তথ্য রয়েছে তাও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দেয় ওই এজেন্ট।

ষড়যন্ত্র বস্তবায়নের লক্ষে থালের ও লাস্টিকের মধ্যে ম্যাসেজ বিনিময়ও চলে।

এফবিআই’র এই বিশেষ এজেন্টকে তারা প্রাথমিকভাবে ৪০ হাজার ডলার ঘুষ দেন। এবং পুরোকাজ শেষ হওয়া পর্যন্ত প্রতিমাসে আরও ৩০ হাজার ডলার করে মোট ৫ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মামলার প্রধান আসামি এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকের সাজার বিষয়ে শিগগিরই আদেশ দেয়া হবে। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ