গুলশান থানায় করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক মান্নার জামিন আবেদন নাকচ করে গুলশান থানা পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগে করা মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ড দেয় আদালত।
গত ২৩ ফেব্রুয়ারি মোবাইলে ফোন আলাপের অডিও প্রকাশের পর ২৪ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টায় ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র্যা ব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে গুলশান থানা মান্নাকে হস্তান্তর করলে তার নামে মামলা করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: