আদালত

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা

খালেদার আবেদনের ওপর রায় ১৫ মার্চ

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর ১৫ মার্চ রায়ের জন্য জন্য দিন ঠিক রেখেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সময় ঠিক করেছে।

গত বৃহস্পতিবার ওই মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর শুনানি নিয়ে আদালত ১০ মার্চ রায়ের জন্য দিন ধার্য। এ অবস্থায় আজ খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে আবারো আবেদন করেন।

পরে খালেদা জিয়ার আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, আদালত ১৫ মার্চ রায়ের জন্য রেখেছে। এর আগে আমরা চাইলে শুনানি করতে পারব।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করে। মামলা বাতিল চেয়ে তিনি আবেদন করলে হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দিয়েছে।

মামলাটি কেন বাতিল করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। এই রুলের ওপরই গত সপ্তাহে শুনানি হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ