একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদন শুনানি আগামীকাল। রোববার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
এর আগে গত ৫ মার্চ রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেন কামারুজ্জামানের আইনজীবী।
২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে ওই বছরই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন কামারুজ্জামান। সেই আপিলও খারিজ হয়ে যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: