গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রুহুল আমিন অভিযোগ গঠনের শুনানির পর আদেশের জন্য এ দিন ঠিক করেন।
২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিন ১৫ ফেব্রুয়ারি রাতে রাজীবকে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়। ধর্মীয় উগ্রবাদরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।
তদন্ত শেষে গত বছর ২৮ জানুয়ারি ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। আসামিদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রহমানী ছাড়া অন্যরা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: