আদালত

কামারুজ্জামানের রিভিউ শুনানি ১ এপ্রিল

কামারুজ্জামান
কামারুজ্জামান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি ১ এপ্রিল ধার্য করেছে আপিল বিভাগ। সোমবার কামারুজ্জামানের আইনজীবীরা সময়ের আবেদন করলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

রোববার চেম্বার বিচারপতি কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগে পাঠায়।

এর আগে গত ৫ মার্চ রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেন কামারুজ্জামানের আইনজীবী।

২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে ওই বছরই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন কামারুজ্জামান। সেই আপিলও খারিজ হয়ে যায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ