মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বদর প্রধান মতিউর রহমান নিজামির আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। এ রায়ের পর একই বছরের ২৩ অক্টোবর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন নিজামী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: