সিরাজগঞ্জে স্কুলছাত্র হাসমত আলী হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: রাকিবুল ইসলাম, জুয়েল হোসেন, আব্দুল সালাম ও আব্দুল জব্বার।
যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আদালত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়।
জেলার উল্লাপাড়ার বগুড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী হাসমত আলীকে ২০০৯ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দণ্ডপ্রাপ্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসমতের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: