লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আলামত মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা- নিরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। সেইসঙ্গে আদালত অভিজিতের ডিএনএ'র নমুনা সংগ্রহেরও নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ ও অনুমতি দেন।
ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে মামলার তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলে, আদালত শুনানি শেষে আদেশ দেয়। মহানগর গোয়েন্দা পুলিশের পাশাপাশি এফবিআইও এ হত্যাকাণ্ডের তদন্ত করছে।
গত ২৬ ফ্রেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্বিদ্যালয়ের টিএসসি এলাকায় জঙ্গি গোষ্ঠীর হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিত রায়। হামলায় তার স্ত্রী বন্যা আহমেদও গুরুতর আহত হন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বন্যার চিকিৎসা চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: