ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিরোচিত জয়ের এক নায়ক পেসার রুবেল হোসেন। তার এ অসাধারণ পারফরমেন্সের পর তার বিরুদ্ধে মামলা পরিচালনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হ্যাপীর আইনজীবী।
এদিকে, আইসিসির বর্তমান সভাপতি ও বিসিবির সাবেক সভাপতি আহম মুস্তফা কামাল জানিয়েছেন, রুবেল হোসেন যাতে বিশ্বকাপে খেলতে পারেন, সেজন্য আইনী প্রক্রিয়ায় তাকে সাহায্য করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপে ভালো পারফর্ম করে রুবেল তার প্রতিদান দিয়েছেন।
ইংরেজ সিংহদের বধ করার পর চারিদিকে এখন রুবেল বন্দনা। রুবেল এখন জাতীয় বীর, তার প্রতি সম্মান জানিয়ে রুবেলের বিরুদ্ধে আইনী লড়াই থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন করা নাজনীন আক্তার হ্যাপীর আইনজীবী অ্যাডভোকেট কুমার দেবুল দে।
এদিকে, কোয়ার্টার ফাইনালেও অঘটনের জন্ম দিতে চান বলে গণমাধ্যমকে জানিয়েছেন পেসার রুবেল হোসেন।
উল্লেখ্য, ইংরেজ সিংহদের বধ করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৪টি উইকেট নিয়ে এ জয়ের নায়ক রুবেল হোসেন। ৮৯ তম ওভারে তার দুটি ঘাতক বল ব্রড ও এন্ডারসনের উইকেট উপড়ে ফেলে স্নায়ুক্ষয়ী ম্যাচে ঐতিহাসিক জয় এনে দেয় টাইগারদের।