নারায়ণগঞ্জে সাত খুন মামলার চার্জশিট দ্রুততম সময়ে দাখিল করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে।
বুধবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদাল এ আদেশ দেন।
র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাসহ ৩০ জনের নিয়মিত হাজিরা শেষে এ আদেশ দেয় আদালত। পরে শুনানি শেষে আসামীদের কারাগারে পাঠানো হয়।
আগামী ১১ মে পরবর্তী শুনানীর দিন ঠিক করেছে আদালত।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের ও পরদিন ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: