জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারক পরিবর্তন ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর করা হবে বলে আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেন খালেদার আইনজীবীরা। পরে এ আবেদনের সম্পূরক হিসেবে বিচারিক আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে আবেদন করা হয়।
এতে দুর্নীতির মামলা দুটির বিচারিক কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে রুল জারির আরজিও জানানো হয়। সেইসঙ্গে এ রুল বিচারাধীন থাকার সময় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়েছে আসামিপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: