আদালত

সালাহউদ্দিনকে খুঁজে বের করতে রুল

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আগামী রোববারের মধ্যে খুঁজে বের করে কেন আদালতে হাজির করা হবে না—জানতে চেয়েছে আদালত।

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ রুল জারি করেন।

সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

এর আগে সকালে সালাহউদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করে সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ হাইকোর্টে এ আবেদন করেন।

এ সময় আবেদনকারীর আইনজীবী মাসুদ রানা বলেন, সালাহউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে। কেন তাকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করা হবে না, এ বিষয়ে রুলও চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

তবে এ অভিযোগের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই— উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সালাউদ্দিনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ