আদালত

মান্নার রিমান্ড বাতিল, জামিন নামঞ্জুর

 মান্না
মান্না

রাজধানীর গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেয় ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহার আদালত।

এর আগে সকালে আবেদনের পক্ষে শুনানি করেন মান্নার আইনজীবী আব্দুল মান্নান খান।

রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানিয়ে তিনি বলেন, মান্না রিমান্ডে থাকাকালে হৃদরোগে গুরুতর আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাষ্ট্রপক্ষ থেকে এ আবেদনের বিরোধীতা করা হয়।

এর আগে গত ৭ মার্চ রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ