আদালত

কেন খোঁজা হবে না সালাহউদ্দিনকে, শুনানি সোমবার

সালাহ উদ্দিন
সালাহ উদ্দিন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করা হবে না-- এ বিষয়ে হাইকোর্টের রুলের শুনানি আগামীকাল (সোমবার) পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সালাহউদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে ৫টি প্রতিবেদন জমা দেয় পুলিশ।

পরে দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব প্রতিবেদন আদালতে জমা দেন।

এর আগে গত মঙ্গলবার উত্তরার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েক ব্যক্তি সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

পরে সালহউদ্দিনকে কেন খুঁজে বের করা হবে না এবং ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় তাকে কেন আদালতে হাজিরের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ