দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ জনকে ১৩ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন।
খালেদা জিয়ার ওই আবেদনে হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি করে রোববারই রায় ঘোষণার কথা থাকলেও তার আইনজীবীদের সময়ের আবেদনে তা পেছানো হয়।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায়ের জন্য আগামী ৫ এপ্রিল নতুন দিন ঠিক করেছে।
বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাকার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: