আদালত

সুজন হত্যা মামলা: অভিযোগ আমলে নিয়েছে আদালত

জজ আদালত
জজ আদালত

রাজধানীতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার এসআই জাহিদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কেএম ইমরুল কায়েস এ অভিযোগপত্র আমলে নেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ জুলাই রাতে এসআই জাহিদের নেতৃত্বে একটি দল রাজধানীর শংকরের পশ্চিম জাফরাবাদের বাসা থেকে সুজন, তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি ও পাঁচ বছর বয়সী ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

মমতাজ সুলতানা লুসি অভিযোগ, সেখানে সুজনকে আলাদা ঘরে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। পরদিন ভোরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

নির্যাতনের অভিযোগ ওঠার পরপরই এসআই জাহিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ।

সুজনের ময়নাতদন্ত প্রতিবেদনে ওই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হলে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এস আই জাহিদসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

তাতে সন্তুষ্ট না হওয়ায় নিহতের স্ত্রী লুসি জজ আদালতে গিয়ে মিরপুর থানার ওসি সালাহউদ্দিন খানসহ ১০ জনকে আসামি করে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩’ এর ১৫ ধারায় মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘ তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান গত ৬ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে ওসির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাজ কুমার, কনস্টেবল আসাদ, কনস্টেবল রাশেদুল ও মিথুনের সংশ্লিষ্টতার কথা আদালতকে জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ