আদালত

শাজাহানপুর শিবির সভাপতির স্বীকারোক্তিমুলক জবানবন্দি

গাড়িতে আগুন
গাড়িতে আগুন

দেশ টিভি ও ভোরের কাগজ কার্যালয়ের সামনের সড়কে গাড়ি ভাঙচুর, আগুন ও পেট্রোলবোমা হামলার ঘটনায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে রাজধানীর শাজাহানপুরের শিবির সভাপতি হাসান মাহফুজ। সোমবার ঢাকা মহানগর হাকিমের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।

শিবির নেতা মাহফুজ এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে মহানগর মুখ্য হাকিমের আদালতে জবানবন্দি দেন।

হামলায় অংশ নেয়া ৩টি গ্রুপের মধ্যে একটি গ্রুপের দায়িত্বে ছিলেন মাহফুজ। তার অধীনে আরো ১০ শিবিরকর্মী হামলায় অংশ নেয়। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৮ ফেব্রুয়ারি দেশ টিভি ও ভোরের কাগজ অফিসের সামনের সড়কে দেশ টিভির গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়া এবং সামনের সড়কে যানবাহনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ ও হরতাল সমর্থকরা।

এ ঘটনায় গত ৫ মার্চ রাজধানীর শাজাহানপুরের শিবির সভাপতি হাসান মাহফুজ ও তার সহযোগী আব্দুল হালিম মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ