মানবতাবিরোধী অপরাধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করেছে আবদুস সুবহানের আইনজীবীরা।
বুধবার সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা আপিল দায়ের করেন।
সুবহানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিক সম্মেলনে বলেন, ট্রাইব্যুনালের সাজার বিরুদ্ধে আব্দুস সোবহান আপিল আবেদনে ৯২টি যুক্তি দেখানো হয়েছে। ৩ ভলিউমে মূল ৮৯ পৃষ্ঠার সঙ্গে সর্বমোট ১১৮২ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে মাওলানা সুবহানের ফাঁসির দণ্ড ঘোষণা করেন
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: