ড্যান্ডি ডায়িং দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তানকে আগামী ১২ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রোববার বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপী মামলাটিতে কোকোর স্থলে ওই চারজনের বিরুদ্ধে সমন জারি করেন।
আগামী ১২ এপ্রিল তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা ঋণ খেলাপির এ মামলায় আসামি ছিলেন কোকো। তিনি মারা যাওয়ার পর গত ১৬ মার্চ আদালত তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়েকে বিবাদী করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: