নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী রহম আলীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার সকালে জেলা মূখ্য বিচারিক আদালতে এ জবানবন্দি নেয়া হয়।
এর আগে ২৩ মার্চ কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। এদিকে, নূর হোসেনের আরেক সহযোগী আবুল বাশারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: