আদালত

মানবতাবিরোধী অপরাধ

কিশোরগঞ্জের রাজাকার হাসান আলীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। আগামী ১৫ এপ্রিল তার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

৬টি অভিযোগের ভিত্তিতে পলাতক সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে গত বছরের ১১ নভেম্বর বিচারকাজ শুরু হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো অপরাধ রয়েছে।

হাসান আলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতায়।

তবে একাত্তরে কিশোরগঞ্জের তাড়াইল থানায় ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তাড়াইল থানার রাজাকার কমান্ডার ছিলেন হাসান আলী এবং তখন তিনি সেখানে 'রাজাকার দারোগা' হিসেবে পরিচিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ