আদালত

সিটি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

হাইকোর্ট
হাইকোর্ট

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন।

জানা গেছে, আগামীকাল-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

গত ১৮ মার্চ নির্বাচন কমিশন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।

দায়ের করা রিট আবেদনে স্থানীয় সরকার-সিটি করপোরেশন (সংশোধিত) আইন, ২০১১ এবং নির্বাচন বিধিমালা ২০১০ এর ১৩ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাচন বিধিমালা ২০১০ এর ১৩ ধারা অনুসারে ভোটার সংখ্যার ভিত্তিতে উত্তরে মেয়র পদে এক লাখ টাকা ও দক্ষিণে ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। এ ছাড়া ঢাকা দক্ষিণে ২৭ হাজার ৫০০ টাকা ও উত্তরের জন্য ১৮ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়ন ফরম নিতে হয়। এ বিষয়টি সংবিধানের সঙ্গে সাঘর্ষিক।

রিটে আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার রিটার্নিং কর্মকর্তা, সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণকে বিবাদী করা হয়েছে। এছাড়া রিটে স্থানীয় সরকার-সিটি করপোরেশন (সংশোধিত) আইন, ২০১১ এবং নির্বাচন বিধিমালা ২০১০ এর ১৩ ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারির জন্যও আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট দায়েরের পর ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের জানান, তফসিল অনুসারে প্রার্থীদের মনোনায়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার ক্ষেত্রে যে টাকা ধার্য করা হয়েছে তা সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে কোনো ব্যক্তি মেয়র প্রার্থী হতে চাইলে তাকে কমপক্ষে লাখপতি হতে হবে। লাখপতি না হলে তিনি মনোনয়নপত্র নিতে পারবেন না। এসব নিয়মের কারণে তিনি মনোনয়নপত্র কিনতে গিয়েও ব্যর্থ হয়েছেন। তাই সংক্ষুব্ধ হয়ে রিটটি করেছেন।

ইউনুস আলী দাবি করেন, ২০০৯ সালের স্থানীয় সরকার আইনে ঢাকায় একটি সিটি করপোরেশনের কথা বলা ছিল। ২০১১ সালে আইন সংশোধন করে দুটি সিটি করপোরেশন করা হলেও আইনের একটি অংশে এখনও একটির কথাই বলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ