একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার রিভিউয়ের রায় দিবে আদালত।
রোববার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতুত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ শুনানি শুরু করেন।
শুনানিতে কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তাতর্ক উপস্থাপন করেন।
এর আগে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফা শুনানির দিন পিছিয়ে রোববার পুননির্ধারণ করে আপিল বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়। ঐ বছরের ৬ জুন তিনি রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: