একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশে এখনো সই করেননি বিচারপতিরা। তাই আদেশটি কারাগারে যায়নি।
বিচারপতিদের স্বাক্ষরের পর আদেশের অনুলিপি কারাগারে পৌঁছালে যে কোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানা গেছে।
তবে তার আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ পাবেন তিনি। দোষ স্বীকার করে যদি তিনি সেটা না করেন। আর আবেদন করলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
সোমবার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। এরইমধ্যে আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর্বও শেষ হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: