আদালত

খালেদা জিয়ার ৩ মামলার শুনানি নতুন বেঞ্চে

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলা শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

আবেদনগুলো শুনানির জন্য বুধবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৩টি মামলার বিষয়ে পরবর্তী আদেশের জন্য গত ৫ এপ্রিল প্রধান বিচারপতি কাছে পাঠিয়ে দেয় হাইকোর্ট।

এর আগে খালেদার আবেদনগুলোর শুনানি চলছিল বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে খালেদার আবেদনটি ছিল রায়ের পর্যায়। রায় হওয়ার কথা ছিল গত রোববার।

তবে খালেদার আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে বেঞ্চ পরিবর্তনের আবেদন করলে ওইদিন রায় না দিয়ে তিন মামলার আবেদনই পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন দুই বিচারক।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি মামলায় খালেদা জিয়ার চারটি আবেদন ছিল। আবেদনগুলো শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।”

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবাধয়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে এই তিন মামলা দায়ের করা হয়। আদালতের স্থগিতাদেশে আটকে যাওয়ার দীর্ঘদিন পর সম্প্রতি মামলাগুলো সচলের উদ্যোগ নেয় দুদক।

বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনকে আসামি করা হয়।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হওয়ার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ