বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
বুধবার দুই আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুব-উল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জনের অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে।
এদিকে অস্ত্র মামলায় খালাস পেলেও সন্ত্রাস দমন আইন মামলায় প্রদীপ মারাককে এ সাজার আদেশ দেয়া হয়েছে।
উল্লেখ, ২০১০ সালের ১৭ জুলাই ভৈরব থেকে উলফা নেতা রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাককে আটক করে র্যা বের একটি দল। পরে তাদের বিরুদ্ধে ভৈরব থানায় অস্ত্র, বিস্ফোরক, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে পৃথক চারটি মামলা করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: