ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফেরত পাওয়ার নির্দেশনা চেয়ে আবদুল আউয়াল মিন্টুর দায়ের করা রিট খারিজ আদেশ আপিল বিভাগও বহাল রেখেছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে মিন্টুর করা আবেদনের ওপর কোনো আদেশ দেননি। এতে মিন্টুর প্রার্থিতার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশটি বহাল থাকল।
এ বেঞ্চের অন্য তিন সদস্য হলেন : বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ফলে তিনি ঢাকা সিটি উত্তর থেকে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন না।
এর আগে মঙ্গলবার সকালে মিন্টুর পক্ষে আপিল আবেদনটি দাখিল করেন তার আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। পরে দুপুরে শুনানি শেষে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।