আদালত

খালেদার খনি মামলার স্থগিতাদেশের সময় বাড়লো

খালেদা
খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লাখনি মামলার স্থগিতাদেশ আরও ৬ মাস বাড়িয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেয়।

গত রোববার এ মামলা বাতিলে খালেদা জিয়ার করা একটি আবেদন হাইকোর্টে রায় দেয়ার কথা ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি ওই আবেদনসহ বড়পুকুরিয়া, নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার ৪টি আবেদন শোনার জন্য বেঞ্চ পরিবর্তন করে দিলে বৃহস্পতিবার তা আবার আদালতে ওঠে।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন শুনানিতে স্থগিতাদেশ বাড়ানোর আবেদন করেন। পরে দুই বিচারপতি স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেন।

এর আগে বিচারপতি মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে মামলাগুলোর শুনানি চলছিল।

বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাকার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ