বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ এপ্রিল এ বিষয়ে আদেশ দেবে আদালত।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি কামরুল ইসলাম ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ আদেশের এ দিন ঠিক করে।
দ্বিতীয় ও শেষ দিনে শুনানিতে অংশ নিয়ে বাদীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, নিখোঁজের আগে সালাহউদ্দিনের দু’জন কর্মচারীকে তুলে নিয়ে গিয়েছিল র্যা ব। তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে তাকেও র্যা বই তুলে নিয়ে গেছে।
এদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির বলেন, রুলের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এ রুল আর চলতে পারে না।
গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে পুলিশ, ডিবি ও র্যা বের ২০/৩০ জনের একটি দল সালাহউদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্ত্রী হাসিনা আহমেদ।