ফরিদপুরের ভাংগায় সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহতের মামলার মূল আসামি সোনারতরী পরিবহনের চালক জাকির হোসেনের জামিন মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে চালক জাকির হোসেনকে ফরিদপুর আদালতে হাজির করা হয়।
চালক অসুস্থ থাকায় আইনজীবীরা রিমান্ডের আবেদন না করায় আদালত তাকে জামিন দেয়।
গত ৮ এপ্রিল ফরিদপুরের ভাঙায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়। এ ঘটনায় ফরিদপুদ হাইওয়ে থানা পুলিশের দায়ের করা মামলায় বাস চালক জাকির হোসেনকে শুক্রবার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: