আদালত

সাত খুন: রানার জামিন শুনানিতে বিচারকের অপরাগতা

খুনি  রানা
খুনি রানা

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অন্যতম আসামি র্যা বের সাবেক কর্মকর্তা এম এম রানার জামিনের আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি হয়।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ বলেন, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ব্যক্তিগত সমস্যার কারণে এ শুনানি নিতে অপারগতা প্রকাশ করেছেন।

সাত খুনের ঘটনায় করা দুই মামলায় র্যা বের ২৫ জন সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে গত সপ্তাহে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আসামিদের মধ্যে র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফুর রহমান, এম এম রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন রয়েছে। নূর হোসেন ভারতে কারাবন্দী।

৩৫ আসামির মধ্যে র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ১৭ সদস্য এবং নূর হোসেনের পাঁচ সহযোগীসহ মোট ২২ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। অন্যরা পলাতক।

উল্লেখ, গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের এবং ১ মে অপরজনের মরদেহ পাওয়া যায়। সাত খুনের মামলায় র্যা বের সাবেক তিন কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ