আদালত

ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

আদালত
আদালত

ঋণ কেলেঙ্কারি মামলায় সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। এর পাশাপাশি আসামিদের ১ কোটি ৯০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

সোমবার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুণ, সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, মোহাম্মদ তারিকুল আলম, মাহমুদ হোসেন, অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও উপ-মহাব্যবস্থাপক ইমামুল হক।

এদের মধ্যে গতবছর তারিকুল আলম ছাড়া বাকি কর্মকর্তাদের কোটি টাকা ঋণ জালিয়াতির আরেকটি মামলায় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম ৭ বছর করে কারাদণ্ড এবং ১৪ লাখ টাকা জরিমানা করেছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ