আদালত

মানবতাবিরোধী অপরাধ

মুজাহিদ-সাকার আপিল শুনানি ২৮ এপ্রিল

মুজাহিদ-সাকা
মুজাহিদ-সাকা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি ২৮ এপ্রিল পুননির্ধারণ করা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ এ শুনানির দিন ধার্য করেন।

আদালতে মুজাহিদ ও সালাহউদ্দিনের পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে মুজাহিদের আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে ৬ সপ্তাহ এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী প্রস্তুতি নেই— উল্লেখ করে শুনানির জন্য ৮ সপ্তাহ সময় প্রার্থনা করেন।

আসামিদের এমন আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণসহ মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৭ জুলাই জামাত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয় আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

২০১৩ সালের ১১ আগস্ট মুজাহিদের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীকে গত বছরের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

২০১০ সালের ১২ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সালাউদ্দিন কাদেরসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

গণহত্যা, অপহরণ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধে সাকার বিরুদ্ধে প্রসিকিউশন ২৩টি অভিযোগ আনে। এর মধ্যে ৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ