আদালত

আব্বাসের জামিন আবেদনে হাইকোর্টের বিভক্ত আদেশ

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিএনপি নেতা আব্বাসকে দুই মামলায় ৩ সপ্তাহের জামিন দিলেও অপর বিচারক জামিন আবেদন খারিজ করে দেন। নিয়ম অনুযায়ী, বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য অন্য একটি বেঞ্চ ঠিক করে দেবেন।

আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত সোমবার শুনানি শেষে আব্বাসকে বুধবার আদেশ দেয়ার আগ পর্যন্ত গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দেন আদালত।

একইসঙ্গে এ সময়ের মধ্যে তিনি কোনো নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়া, এমনকি নির্বাচনী বক্তব্য বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ