মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের রাজাকার মহিবুর রহমান ও মুজিবুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৩০ এপ্রিল জমা দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
এ বছরের ১১ ফেব্রুয়ারি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ও তার বড় ভাই মহিবুর রহমানকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১০ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-২। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জের নীলগঞ্জ উপজেলার ইমামবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: