বাংলা বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
পাশাপাশি এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে রুল জারি করেছে আদালত।
এছাড়া ঘটনা তদন্ত করে ১৭ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীর যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা নিয়ে কয়েকটি পত্রিকার প্রতিবেদন ২ নারী আইনজীবী আদালতের নজরে আনলে হাইকোর্ট এ আদেশ দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: