বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো, নাইকো ও বড় পুকুরিয়ার দুর্নীতি মামলার রুল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা এ ৩ মামলার রুল শুনানি পেছাতে আবেদন করলে আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে শুনানি শুরু করার আদেশ দেয়।
দুদকের মামলার জন্য নির্ধারিত যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ পরিবর্তন চেয়ে খালেদা জিয়া আবেদন করলে গত ৭ এপ্রিল প্রধান বিচারপতি মামলা তিনটির রুল নিষ্পত্তির জন্য এ বেঞ্চ গঠন করে দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: