বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে খুঁজে বের করার তৎপরতা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে রুলের নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
সেইসঙ্গে সালাহ উদ্দিনকে খুঁজে বের করার ব্যাপারে পুলিশের কার্যক্রম প্রতিবেদন আকারে প্রতি মাসে জমা দিতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১২ মার্চ তার স্ত্রী হাসিনা আহমদ একটি রিট আবেদন করলে রুল দেয় হাইকোর্ট। ওই রুলে, তাকে খুঁজে বের করে ১৫ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে কেন আদালতে হাজির করা হবে না- তা জানতে চাওয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: