দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি নেতা ও দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের শুনানির তারিখ ২৭ এপ্রিল ধার্য করেছে আদালত।
মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ, গত ১৫ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাশকতার দুই মামলায় আগাম জামিন বিষয়ে বিভক্ত আদেশ দেন।
এতে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মির্জা আব্বাসকে তিন সপ্তাহের জামিন দেন এবং কনিষ্ঠ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন নামঞ্জুর করে আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: