মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুই রাজাকার আফসার হোসেন ও মাহিদুর রহমানের মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে।
বুধবার সকালে মাহিদুর ও আফসারের পক্ষে যুক্তিতর্ক উপস্থান শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণা অপেক্ষমান রাখে।
এর আগে ১৫ ও ১৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। গত ১২ জানুয়ারি মাহিদুর-আফসারের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
২০১৪ বছরের ২৪ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহিদুর-আফসারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই বছরের ১১ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।