আদালত

মির্জা আব্বাসের জামিন শুনানি সোমবার তৃতীয় বেঞ্চে

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন প্রশ্নে হাইকোর্টের বিভক্ত আদেশের বিষয়টি নিষ্পত্তিতে সোমবার বিচারপতি রুহুল কুদ্দুসের একক বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

রোববার প্রধান বিচারপতি এস কে সিনহা এ তৃতীয় বেঞ্চ গঠন করে শুনানির জন্য দিন ধার্য করেছে।

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা দুই মামলায় জামিন চেয়ে মির্জা আব্বাসের করা আবেদনে গত ১৫ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছে।

এতে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মির্জা আব্বাসকে তিন সপ্তাহের জামিন দেন এবং কনিষ্ঠ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন নামঞ্জুর করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার হাইকোর্টের বিভক্ত আদেশের নথি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ