আদালত

পেছালো মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে তিন মামলায় আগাম জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে।

নিরাপত্তাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় সোমবার তার জামিন আবেদনের শুনানি মুলতবি করেন আদালত। মির্জা আব্বাসের আইনজীবী জামিনের শুনানি মুলতবি করার জন্য আবেদন জানান।

গাড়ি পোড়ানোর দুই মামলায় আগাম জামিনের জন্য মির্জা আব্বাসের দুই আবেদনের শুনানি আজ বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চে ওঠার কথা ছিল।

গত ১৫ এপ্রিল ওই দুই আবেদনে জামিন প্রশ্নে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রোববার আবেদন দুটি নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করে দেন। সোমবার ওই বেঞ্চে মির্জা আব্বাসের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জামিন আবেদনের শুনানি এক সপ্তাহ মুলতবি করার জন্য আবেদন জানান।

পরে আদালত শুনানি এক সপ্তাহ মুলতবি করেন। এ সময় খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে ছিলেন আইনজীবী এহসানুর রহমান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ